মহাসড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে রহস্য

মহাসড়কের পাশে নারীর মরদেহ । প্রাইম টিভি
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের পাশে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, ভোরের আলো ফোটার পর মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহটির পাশেই একটি লাল রঙের শাড়ি পড়ে ছিল। তবে কীভাবে ওই নারী সেখানে পৌঁছেছেন কিংবা তার মৃত্যুর কারণ কী, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মরদেহটির মুখ থেতলানো থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






