দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম—এই ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার সরকারের উচ্চপর্যায়ের এক সিদ্ধান্তে এই নির্দেশনা জারি করা হয়।

সংশ্লিষ্ট জেলাগুলোতে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনা সদস্যরা স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন। দ্রুতই এই নির্দেশ কার্যকর হবে বলে জানা গেছে।

প্রাইমটিভি/বিএম