জাপানে সড়ক দুর্ঘটনায় (ট্রাক চাপায়) মোঃ রাহিম হোসাইন (ছাত্র) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে জাপানের নাগাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত রাহিম হোসাইন জাপানের কোবে সিটির মিনাতোগাওয়ায় অবস্থিত Kansai International Travel and Hotel College–এ অধ্যয়নরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে জাপান পুলিশের হেফাজতে নেয়।

এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাইমটিভি/এমএইচ