আখাউড়ায় বস্তাভর্তি গাঁজাসহ চালক আটক

ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী একটি মালবাহী কনটেইনার ট্রেনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজাসহ ট্রেনের চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার (২৫ জুন) রাতে র্যাবের একটি দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী কনটেইনার ট্রেন রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটির ইঞ্জিনে তল্লাশি চালায় র্যাবের একটি দল। তল্লাশির একপর্যায়ে ইঞ্জিনের ভেতর থেকে গাঁজাভর্তি একটি বস্তা উদ্ধার করা হয় এবং এই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রেনের চালক মো. শাহজাহান মিয়াকে আটক করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার নূর নবী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ট্রেনচালক মাদক পাচারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, র্যাব মামলা দায়ের করলে মাদকসহ আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




