সংশোধন হচ্ছ পিতা-মাতার ভরণপোষণ আইন

পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার । প্রাইম টিভি
বাবা মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে প্রণীত ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ এবং কারাদণ্ডের বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে আইনটি যুগোপযোগী ও আরও কার্যকর করতে এই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগের বিষয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি জানান, এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের ভাতার আওতায় আনতে এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান চলছে। এ লক্ষ্যে ভাতাভোগীদের তালিকা পুনরায় যাচাই করতে গত ১৯ এপ্রিল উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে, যা মাঠপর্যায়ে যাচাই কার্যক্রম পরিচালনা করছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







