গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার পবনতাইড় গ্রামে নাতির ছুরিকাঘাতে এক বৃদ্ধা নিহত এবং তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন।

বুধবার ( জুলাই) দুপুরে পারিবারিক কলহের জেরে ঘটনা ঘটে।

নিহত ফেরেজা বেগম (৬৫) ওই গ্রামের আব্দুল করিমের স্ত্রী। আহত আব্দুল করিমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত নাতি শাকিলকে (১৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তিনি একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায়, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি পারিবারিক কলহের কারণে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। বুধবার দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দাদা-দাদির সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাকিল ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে দাদা দাদিকে এলোপাতাড়ি আঘাত করেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই ফেরেজা বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাতে আটক শাকিলকে থানায় নিয়ে যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ মাদকাসক্তির জেরে হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমআর