বাংলাদেশ থেকে উপহার হিসেবে ভারতে গেলো ১১০০ কেজি আম

ছবি: শুভেন্দু অধিকারী (সংগৃহীত)
বাংলাদেশ সরকার ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে দেশের জনপ্রিয় জাতের আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যশোরের বেনাপোল সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আম ভারতে পাঠানো হয়।
পরে আমগুলো কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাস এবং আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী দূতাবাসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই আম পাঠানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসের জন্য ১০০টি কার্টনে মোট ৫০০ কেজি এবং আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী দূতাবাসের জন্য ১২০টি কার্টনে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।
এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট আম সংশ্লিষ্ট দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বাংলাদেশের এই বিশেষ আম উপহার পাঠানোর ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





