হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের

ছবিঃ সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে আপাতত হাসপাতালে গিয়ে সাক্ষাৎ না করার জন্য চিকিৎসকরা সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
বুধবার (১ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৫ জুন চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। এরপর শারীরিক অসুস্থতা অনুভব করলে মঙ্গলবার (৩০ জুন) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, বুধবার সকালে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় শায়রুল কবির খানও তার সঙ্গে ছিলেন। পরে শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলে নজরুল ইসলাম খানের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত নজরুল ইসলাম খানের সঙ্গে দেখা করতে হাসপাতালে ভিড় না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





