ফলাফল নিয়ে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে ট্যাবুলেশন শিটের পাশাপাশি পরীক্ষার উত্তরপত্র (খাতা) দেখার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

বুধবার ( জুলাই) সচিবালয়ে এইচএসসি সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা বা ফলাফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ধরনের অপরাধের ক্ষেত্রে আইনে কঠোর শাস্তির বিধানও রয়েছে।

প্রাইমটিভি/এমআর