জুলাইয়ে শহীদ ও আহতদের পুনর্বাসন করা সরকারের দায়িত্ব: প্রধানমন্ত্রী

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন, পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার বাংলাদেশের মাটিতেই দেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। তাদের পরিবার ও আহত যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি, জীবনমান উন্নয়ন এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদদের প্রতি হওয়া অন্যায়ের বিচার অবশ্যই হবে। তবে বিচার করতে গিয়ে যেন কোনো নিরপরাধ ব্যক্তি অবিচারের শিকার না হন, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে। তিনি বলেন, আইনের সব প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজন হলে কিছুটা সময় নিয়েই প্রকৃত অপরাধীদের সঠিক বিচার নিশ্চিত করা হবে
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






