বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

শনিবার ( জুলাই) ভোর পৌনে ৫টার দিকে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে শুক্রবার ( জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দিনভর চলে। মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে গণনার সময় ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী অভিনেতা ফাইট ডিরেক্টর আরমান পান ১৭৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পদে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল লড়াই হয়। একদিকে ছিল আরমানমুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানুজয় চৌধুরী পরিষদ। নির্বাচনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে বিএফডিসি ছিল সরগরম। প্রার্থীরা প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচিতে অংশ নেন।

শুক্রবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে ভোট গণনা শুরু হয়। দীর্ঘ সময় ধরে গণনা শেষে শনিবার ভোরে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।

এই নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব নিলেন সভাপতি শিবা শানু সাধারণ সম্পাদক জয় চৌধুরী। নতুন নেতৃত্বের কাছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রাইমটিভি/এমআর