মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে দলটি নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (৫ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি।

এসময় চিফ প্রসিকিউটর বলেন, স্বাধীনতার পর থেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত রয়েছে দলটি। গত ষোলো বছরেও এর প্রমাণ মিলেছে, যার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানে।

এদিকে আওয়ামী লীগের বিচার হলে সংগঠনের সভাপতি হিসেবে শেখ হাসিনাও বিচারের আওতায় আসবেন জানিয়ে, তাকে দেশে এসে বিচারের মুখোমুখি হতে বলেন চিফ প্রসিকিউটর।

উল্লেখ্য, বর্তমানে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ।

প্রাইমটিভি/এমআর