গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৮ জনে।

রোববার (৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গে মারা গেছে ৬৪৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে।

এদিকে একই সময়ে আরও ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।

প্রাইমটিভি/এনজি