চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৫ জুলাই) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি তাহের (৫৫)। তিনি উপজেলার দুর্লভপুর পূর্বপাড়ার মরহুম সোহরাব উদ্দীনের ছেলে।

চুয়াডাঙ্গা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই তোরগুল হাসান সোহাগ, এএসআই ফজলুল করিমসহ একটি দল তাহেরের বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তার বাড়ি থেকে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাহেরকে আটক করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/এমএইচ