নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান-কে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এই মুখ্য সংগঠকের বিরুদ্ধে নোটিশটি পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।

নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী এক বক্তব্যে তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর, অসত্য ও মানহানিকর মন্তব্য করেছেন, যা দেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ করা হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে আরও বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে আদালতে মামলা করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জুবেদ আলী ভবনের চেম্বারের ঠিকানা উল্লেখ করা হয়েছে।

প্রাইমটিভি/কেআর