জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ সদর থানার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির দায়ের করা মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের সময় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান-সহ পুলিশ, সাদা পোশাকের সদস্য এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার সূত্রপাত হয় গত ২২ মে, যখন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে যান। ওইদিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এরপর তারেক রেজা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। পাল্টা মামলায় পরদিন তারেক রেজাসহ ২২ জনকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযানও চলছে।

প্রাইমটিভি/কেআর