রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ কর্মসূচি শেষে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ শেষে নেতারা বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন সাংবাদিককে এলোপাতাড়িভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

729437926_1734784411303744_6884383089512142681_n

হামলায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকেও মারধরের শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

730503320_1689505418969277_3584871231634664044_n

ঘটনার পর সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 প্রাইমটিভি/এমএইচ