দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সহ-সভাপতি ফরিদুল ইসলাম (৩৩) কে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) মধ্যরাতে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া গ্রামের তছলিমুর রহমানের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

ওসি জাকির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ২০২৫ সালে বিশেষ ক্ষমতা আইন এবং ১৯৮০ সালের বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। হাকিমপুর থানার মামলার (নম্বর-১৭) পর আইনি প্রক্রিয়া শেষে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রাইমটিভি/এমএইচ