নারিকেল কুঁচিতে মেথি শাকের রেসেপি: স্বাদ ও পুষ্টির এক অনন্য মিশেল

সংগৃহীত
মেথি শাক আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি। পুষ্টিগুণে ভরপুর মেথি শাক। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং গরমে শরীর হালকা রাখে। খুব সহজে এটি রান্না করা যায়। মেথি শাকে রয়েছে ভিটামিন আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার, যা শরীরের বিভিন্ন প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত মেথি শাক খেলে হজমশক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
মেথি শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক, ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী খাদ্য হিসেবে বিবেচিত। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতিতেও ভূমিকা রাখে। এর স্বাদে হালকা তিতকুটে ভাব থাকে, সঠিকভাবে রান্না করলে এটি খুবই সুস্বাদু লাগে।
উপকরণ- মেথি শাক, পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো তেল, হলুদ, কাঁচামরিচ, নারিকেল গুড়া,
প্রণালি- প্রথমে শাকগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, রসুন, এবং কাঁচামরিচ কুচি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার শাকগুলো দিয়ে ৫–৭ মিনিট রান্না করুন, মাঝে মাঝে নেড়ে দিন। পানি শুকিয়ে গেলে এবং শাক নরম হলে নামিয়ে ফেলুন। নামানোর পর নারিকেল গুড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মেথি শাক।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









