চট্টগ্রামে সাংগঠনিক ভিত্তি মজবুত ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম বেগবান করতে 'জাতীয় নাগরিক পার্টি'তে (এনসিপি) যোগ দিয়েছেন শতাধিক ব্যক্তি।

শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

 জাতীয় নাগরিক পার্টি, চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয়ক সদস্য লুৎফুর রহমান রোহান ও মোহাম্মদ সোহরাব চৌধুরীর নেতৃত্বে এবং বাকলিয়া থানার সংগঠক বিন জহির ও হালিশহর থানার সংগঠক মোহাম্মদ ওয়াহিদ তুষারের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাইদ এবং ছাত্রশক্তির সংগঠক জাওয়াদ বিন আলম। এছাড়া মহানগর সংগঠক সাদমানুর রহমান চৌধুরী, শ্রমিক শক্তির সংগঠক আরফান, সাগর, এম ডি রাতুল, সাইমুন, তানভির, সুয়েইব, ইমতিয়াজ ও ইরফানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে এনসিপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন প্রকৌশলী আতিক, তাসদিদ, নাহিদ, হাসান, জাকারিয়া, সাফায়েত, ওয়ালিদ, ফারুক, আহমেদ, ইউসুফ, রাকিব, তৌহিদ, রিফাত, শাহাদাত, রুবেল, ইসহার, জিহাদ, নাদিমুল, কামাল, রাজন, মুরাদ, মেহেরাজ, ইমরান, জাবেদ, আহাদ, মনির, মোজাম্মেল, সজিব, মোতালেব, শাহ আলম, শওকত, নাজিম, তাজ উদ্দিন ও সিহাবসহ শতাধিক রাজনৈতিক কর্মী।

 অনুষ্ঠানে নেতৃবৃন্দ ও নতুন সদস্যরা আগামী দিনে জাতীয় নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করতে এবং জনকল্যাণমূলক রাজনীতিতে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।