দেশে থামছেই না হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে।

সোমবার(৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৮ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

এদিকে, সংক্রমণও উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১০৬টি শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ ও মৃত্যু কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

প্রাইমটিভি/এনজি