মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যের জবাবে ভারতের ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসরায়েলের বহু বন্ধু রয়েছে, আর ১৪০ কোটির দেশ ভারত তাদের অন্যতম বড় সমর্থকদের একটি।

রোববার ( জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র অবশ্যই ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। তবে এর অর্থ এই নয় যে, ইসরায়েলের আর কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে ইসরায়েলের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারতীয়দের কাছ থেকে বিপুল সমর্থন পান তিনি।

এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রই ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি-সংক্রান্ত একটি সমঝোতার প্রসঙ্গ তুলে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের উচিত নয় তার সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়ানো।

ভ্যান্সের বক্তব্যের জবাবে নেতানিয়াহু বলেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে সম্মান করেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু মনে করেন। তবে তিনি স্পষ্ট করেন, ভ্যান্সের প্রতিটি বক্তব্যের সঙ্গে তিনি একমত নন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ঘিরে নানা সমালোচনা থাকলেও বাস্তবে অনেক দেশই তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তার ভাষায়, কিছু দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলবিরোধী ইহুদিবিদ্বেষী প্রচারণা এখন যেন একটিফ্যাশনহয়ে উঠেছে। অথচ সেই দেশগুলোর নেতারাই পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে চান কিংবা দেশটির সামরিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেন।

প্রাইমটিভি/এমআর