স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী শনিবারের মধ্যে দেশের সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে লাইসেন্সও বাতিল করা হবে।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা কমিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, একসময় গ্রামাঞ্চলে দক্ষ দাইরা স্বাভাবিক প্রসবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সেই ব্যবস্থা প্রায় বিলুপ্ত হলেও নিরাপদ নরমাল ডেলিভারির সংস্কৃতি ফিরিয়ে আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমানে বেশিরভাগ সিজার করে। তবে, সিজারে বাচ্চাদের শাল দুধ দেওয়া হয়না। এটা পুষ্টির ঘাটতি।

হামের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন আগে হামকে ঘামাচির বড় ভাই বলা হতো। কিন্তু এখন হাম ঘাতক। হাম হয় পুষ্টির অভাবে। বাচ্চা ও মায়ের স্বাস্থ্য উন্নতি ব্যতিত সুষম অর্থনীতি গড়ে তোলা যাবে না বলেও জানান তিনি।

 অনুষ্ঠানে তিনি আরও জানান, সারাদেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৮০ হাজার হবেন নারী স্বাস্থ্যকর্মী এবং তাদের বড় একটি অংশ মিডওয়াইফ হিসেবে নিয়োগ দেওয়া হবে।

প্রাইমটিভি/এমআর