দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানি কমাতে পারলে অতিতে জ্বালানী খাতে তৈরী হওয়া সংকট নিরসন সম্ভব হবে বলে জানিয়েছেন- বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী, ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (৬ জুলাই)  সকালে ডিআরইউতে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব এর নাগরীক সংলাপ কথা বলেন তিনি। বিদ্যুৎ জ্বালানী খাতকে স্বনির্ভর করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।

বিদ্যুৎত ঘাটতি কমাতে সোলার প্যানেল স্থাপনসহ বায়নযোগ্য শক্তি বাড়ানো বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। বিষয়ে সরকার ফসলি জমি এড়িয়ে চলবে বলেও জানান মন্ত্রী।

দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে জ্বালানি খাতকে আরো শক্তিশালী করার কথাও জানান তিনি।

প্রাইমটিভি/এমআর