দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের প্রতীক পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ হয়েছে। এই সময়ে সেতুটি ব্যবহার করেছে প্রায় কোটি ৬৭ লাখ যানবাহন এবং টোল আদায় হয়েছে প্রায় হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা।

পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত মোট কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করেছে। সময়ে টোল বাবদ আদায় হয়েছে হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

তথ্য অনুযায়ী, উদ্বোধনের বছর ২০২২ সালে সেতু দিয়ে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন চলাচল করে। এতে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

২০২৩ সালে যান চলাচল উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে। ওই বছর টোল আদায় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

২০২৪ সালে পদ্মা সেতু ব্যবহার করে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন। সময় টোল থেকে আয় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা।

২০২৫ সালে সেতুতে সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন চলাচল করে। একই বছর টোল আদায়ও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকায়।

আর চলতি বছর ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন সেতু পার হয়েছে। থেকে টোল আদায় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

সংশ্লিষ্টদের মতে, পদ্মা সেতু শুধু রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ সহজ করেনি, বরং অঞ্চলের বাণিজ্য, শিল্প, কৃষি, পর্যটন সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করেছে। সময় যাতায়াত ব্যয় কমে আসায় সেতু দিয়ে যান চলাচল ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষা চ্যালেঞ্জ অতিক্রম করে ২০২২ সালের ২৫ জুন পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন সাধারণ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু।

 প্রাইমটিভি/এমআর