ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (LAABRACU)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন। সভাপতি মেহের নিগার এবং সাধারণ সম্পাদক তাফসির আহাম্মদ খান।

ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাক ইউনিভার্সিটি( LAABRACU) এর নবনির্বাচিত ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি ২০২৬ সাল থেকে শুরু করে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লাউঞ্জে আয়োজিত এই নির্বাচনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ, এবং পর্যবেক্ষক হিসেবে স্কুল অফ ল এর বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টাগন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অ্যালামনাইদের পারস্পরিক সংযোগ, পেশাগত সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান।

পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহ মাকসুদ নূর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন এবং উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং নির্বাচিত প্রতিনিধিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যদের পরিচয় পর্বে উপস্থিত সকলের করতালিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী ২০২৬–২০২৮ মেয়াদের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহের নিগার, সাধারণ সম্পাদক হিসেবে তাফসির আহাম্মদ খান, সহ-সভাপতি হিসেবে ইয়াসির মো. আদনান, সহ সাধারণ সম্পাদক হিসেবে আলী আরমান খান আপন এবং কোষাধ্যক্ষ হিসেবে তাহমিদ বিন রহমান।

সম্পাদকীয় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সুপ্রিম কোর্ট সম্পাদক তারান্নুমা রহমান লিরা, জজ কোর্ট সম্পাদক ইরফান বশির পরাগ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মাহির, যোগাযোগ সম্পাদক রামিছা আনজুম রুস্মি, একাডেমিক ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ রাসিফুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক মেহরাব হোসেন ইফতি।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আসিফ রেজা, তানজিন হাবিব কেয়া, প্রিয়াংসু পাল চৌধুরী , নাফিস আল সাদিক, সৌনক সায়ন্তন কিংশুক, রাফা আনান ফেরদৌস এবং মো. খালিদ তানিম।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে উপস্থিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির অবদান ও ধারাবাহিক প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে তাঁদের অভিজ্ঞতা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রাইমটিভি/এনজি