ভালোবাসা সহজে হয় না আর একবার হলে,তাকে ছাড়া থাকা যায় না : দেব

ছবিঃ সংগৃহীত
ঢালিউড ও টলিউডের জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রীকে নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তমাখা শরীরে, উল্টে যাওয়া একটি গাড়ির ওপর দেব ও শুভশ্রীর দাঁড়িয়ে থাকার একটি দৃশ্য দেখে অনেকেই চমকে উঠেছিলেন। তবে অনুরাগীদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ এটি আসলে তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’-এর অফিসিয়াল পোস্টার।

অভিনেতা দেব নিজেই সামাজিক মাধ্যমে এই পোস্টারটি প্রকাশ করে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে দেবের নিজের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি। এই সিনেমায় আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

এর আগে দেব-শুভশ্রী জুটিকে সর্বশেষ দেখা গিয়েছিল কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমায়। বিভিন্ন আইনি ও প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে ছবিটি প্রায় এক দশকের মতো আটকে ছিল। তবে দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির আলো দেখলে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে এবং সমস্ত অতৃপ্তি কেটে যায়। এই সিনেমার হাত ধরেই ব্যক্তিগত জীবনের সমস্ত অতীত অস্বস্তি কাটিয়ে দীর্ঘদিন পর আবারও এক মঞ্চে দাঁড়িয়েছেন দেব ও শুভশ্রী, যা তাদের ভক্তদের জন্য ছিল এক দারুণ উপহার।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







