মাস ছয়েক আগে ঢাকা মাতিয়ে যাওয়া পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বছর না ঘুরতেই আবারও আসছেন বাংলাদেশে। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে এই কনসার্টটির আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ফেসবুকে আতিফ আসলামের বিখ্যাত ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে এই ঘোষণা দেওয়ার পর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, এই কনসার্টে আতিফের সঙ্গে পাকিস্তানের আরও একজন জনপ্রিয় শিল্পী থাকবেন এবং বাংলাদেশ থেকেও একাধিক শীর্ষস্থানীয় ব্যান্ড বা শিল্পী অংশ নেবেন।

image_1782381922069

২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে কনসার্টটি শুরু হবে, তবে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায়। টিকিট বিক্রির তারিখ ও অন্যান্য শিল্পীদের নাম খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

এর আগে ২০১৩ এবং ২০১৬ সালে আতিফ আসলাম বাংলাদেশে এসেছিলেন। সর্বশেষ গত এপ্রিলে ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’-এ তিনি ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’-এর মতো জনপ্রিয় গান গেয়ে ঢাকাবাসীকে মুগ্ধ করেছিলেন। সেই কনসার্টে তাঁর সঙ্গে বাংলাদেশের আহমেদ হাসান সানি, কাকতাল ও কার্নিভ্যাল ব্যান্ড পারফর্ম করেছিল।

প্রাইমটিভি/বিএম