পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটের আড়ালে হবু স্বামী কেতন বিশাল আগরওয়ালকে হত্যার ঘটনাটি পুরো দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ৩৫০ ফুট উঁচু খাদে ফেলে দেওয়ার এই নৃশংস অপরাধে অভিযুক্ত হয়েছেন কেতনের বাগদত্তা সিয়া এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী। প্রাথমিক অবস্থায় এটিকে পা ফস্কে পড়ে যাওয়ার দুর্ঘটনা মনে করা হলেও, পুলিশের নিবিড় তদন্ত ও সিয়ার বয়ানের অসঙ্গতি এই হাড়হিম করা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। বর্তমানে পুলিশের আতশকাচের নিচে রয়েছে সিয়ার পরিবারও।

Pune-2

ভয়াবহ এই ঘটনায় গভীর শোক ও হতাশা প্রকাশ করেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করে তিনি জানান, সিয়ার একটা সত্য হয়তো আজ তরুণ কেতনকে বাঁচিয়ে রাখতে পারত। যদি সে পরিবারকে সত্যটা জানিয়ে এই বিয়েতে অমত করত, তবে একটি প্রাণ অকালে ঝরে যেত না।

হিনা খান তার পোস্টে বর্তমান তরুণ প্রজন্মের মানসিক পরিস্থিতি এবং এক শ্রেণির মানুষের ঔদ্ধত্যের তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, আজকের প্রজন্মের একাংশের মধ্যে সম্পর্কে সততার অভাব এবং চরম অপরাধপ্রবণ মানসিকতা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। মৃত্যুভয়ংকর, কিন্তু ভালোবাসার অভিনয় করে এভাবে অবলীলায় কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো নৈতিক অবক্ষয় মেনে নেওয়া কঠিন।

প্রাইমটিভি/বিএম