ইতালির সিসিলির বাগেরিয়া শহরের শত বছরের পুরোনো ভিলা ভালগুয়ারনেরায় জমকালো আয়োজনে সম্পন্ন হলো ইংরেজ-আলবেনীয় পপ তারকা ডুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা-মডেল ক্যালাম টার্নারের তিন দিনব্যাপী বিয়ে। এই রাজকীয় আয়োজনটি ছিল সাধারণ ‘হাই প্রোফাইল সেলিব্রিটি ওয়েডিং’ থেকেও অনেক বেশি বিলাসবহুল, যেখানে আধুনিকতা ও ঐতিহ্যের পাশাপাশি হাই ফ্যাশনের এক অনন্য প্রদর্শনী দেখা গেছে।

prothomalo-bangla_2026-06-24_3zpx7txz_002

মূল বিয়ের অনুষ্ঠানে ডুয়া লিপা একটি কাস্টম মেড শ্যানেল গাউন পরিধান করেন। অত্যন্ত আকর্ষণীয় এই পোশাকটিতে হাত দিয়ে সেলাই করা ৪ লাখ ৮০ হাজার পুঁতি এবং ২৫ হাজার পালক ব্যবহার করা হয়েছে। গাউনটিতে ছিল একটি দীর্ঘ পালকে সাজানো ট্রেন এবং লম্বা অলংকৃত ভেইল (ঘোমটা)। পুরো গাউনটি তৈরি করতে কারিগরদের ১ হাজার ১০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। আর কেবল ৬ মিটার দীর্ঘ ঘোমটাটি ফুটিয়ে তুলতে হাতের কাজ করতে হয়েছে ৩ হাজার ঘণ্টারও বেশি সময়।

prothomalo-bangla_2026-06-24_exvhfd7m_14

ভোগ ম্যাগাজিনের এক প্রতিবেদনে ফ্যাশন বিশ্লেষকেরা ধারণা করছেন, শ্যানেলের সাধারণ ওয়েডিং গাউনের দাম ৩ লাখ ডলার থেকে শুরু হলেও, ডুয়া লিপার এই কাস্টম মেড বিলাসবহুল গাউনটির মূল্য প্রায় ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা)।

প্রাইমটিভি/বিএম