বলিউড সুপারস্টার রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর প্রিমিয়ার এবার অনুষ্ঠিত হতে চলেছে দুবাইতে। চলতি বছরের দীপাবলির মরশুমে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিকে ঘিরে এখন থেকেই দর্শক ও সমালোচকদের মাঝে উন্মাদনা তুঙ্গে।

এর আগে সিনেমাটির হাইপ বা উন্মাদনাকে কয়েকগুণ বাড়িয়ে দিতে দুবাইতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ছবির নির্মাতারা। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে সেই সময় অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হন তারা।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর দুবাইতে অত্যন্ত জমকালোভাবে ‘রামায়ণ: পার্ট ১’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। বিগ বাজেটের এই সিনেমাটির আন্তর্জাতিক মুক্তির প্রস্তুতি হিসেবেই দুবাইকে বেছে নিয়েছেন নির্মাতারা।

প্রাইমটিভি/বিএম