বিবাহিত পুরুষদের সাথে ডেট করতে নিষেধ করলো অভিনেত্রী প্রভা

ছবিঃ সংগৃহীত
বিবাহিত পুরুষদের সঙ্গে প্রেম বা ডেটিংয়ের ব্যাপারে তরুণী ও নারীদের সতর্ক করে এক বিশেষ বার্তা দিয়েছেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ভিডিও রিল শেয়ার করে তিনি এই আহ্বান জানান, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিও বার্তায় প্রভা নারীদের উদ্দেশে বলেন, কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো বা ডেট করা কখনোই উচিত নয়। এর পেছনে যুক্তি দিয়ে এই অভিনেত্রী উল্লেখ করেন, যে পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে সৎ থাকতে পারেন না, তিনি অন্য কোনো নারীর জীবনেও কখনো বিশ্বস্ত বা নির্ভরযোগ্য হতে পারেন না। যে ব্যক্তি তার প্রথম ভালোবাসাকে অবলীলায় ধোঁকা দিতে পারেন, তিনি সুযোগ বুঝে নতুন সঙ্গিনীকেও একইভাবে ধোঁকা দেবেন—এটাই বাস্তব।

জীবন থেকে নেওয়া নানা অভিজ্ঞতা ও চারপাশের পারিপার্শ্বিকতা বিবেচনা করেই তিনি এমন একটি সচেতনতামূলক বার্তা শেয়ার করেছেন বলে জানান। প্রভার এই স্পষ্ট ও সাহসী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। তার এই অবস্থানকে নেটিজেনদের অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং বর্তমান সমাজের এক নির্মম বাস্তব সত্যকে সাহসের সাথে তুলে ধরার জন্য এই অভিনেত্রীর প্রশংসা করছেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









