টালিউডের অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো 'দিদি নাম্বার ওয়ান'-এর দীর্ঘ ১৫ বছরের চেনা সমীকরণ এবার পুরোপুরি বদলে যাচ্ছে। পর্দার চিরচেনা 'দিদি' রচনা ব্যানার্জীর রাজনৈতিক ক্যারিয়ারে নতুন মোড় আসায়, এই শো-তে ঘটছে এক বড় ঐতিহাসিক পরিবর্তন। এবার রচনার জায়গায় আসছেন টালিউডের আরেক জনপ্রিয় ও ঠোঁটকাটা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

image_1782795856895

ইতিমধ্যেই নতুন সিজনের জমকালো প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে স্বস্তিকাকে ১০ গুণ বেশি আনন্দের প্রতিশ্রুতি দিয়ে নতুন 'দিদি' হিসেবে হাজির হতে দেখা গেছে। তবে দর্শকদের কাছে এত বছর ধরে 'দিদি' মানেই ছিলেন রচনা। তাই এই বড় রদবদল নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক।

 এদিকে নিজের চেনা মঞ্চে নতুন সঞ্চালকের আগমনকে বেশ বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রচনা ব্যানার্জীও।তিনি বলেন, এই শো-টিকে আজকের এই জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেওয়ার পেছনে তার দীর্ঘদিনের অবদান জড়িয়ে রয়েছে। তাই তার বিকল্প হওয়াটা মুখের কথা নয় সেটা যেন নতুন সিজনে প্রমাণ করে দেখানো হয়।

1761720056_mukherjee

শুধু সঞ্চালক বদলই নয়, এবারের সিজনে আসছে আমূল পরিবর্তন। এতদিন মাত্র ৪ জন প্রতিযোগীকে নিয়ে খেলা হলেও, এবার একসাথে মঞ্চ কাঁপাবেন ১০০ জন প্রতিযোগী।বিকেলের চেনা স্লট ছেড়ে এবার পশ্চিমবঙ্গের স্থানীয় সময় অনুযায়ী প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে এই শো।নতুন সিজনে থাকছে আগের চেয়ে ১০ গুণ বেশি আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার বাম্পার সুযোগ।

প্রাইমটিভি/বিএম