পপসম্রাট থেকে যেভাবে বিলিয়নেয়ার হলেন রিয়ানা

ছবিঃ সংগৃহীত
রিয়ানা একাধারে একজন বিশ্বখ্যাত পপ গায়িকা, ফ্যাশন আইকন এবং অত্যন্ত সফল একজন নারী উদ্যোক্তা। তার বিখ্যাত গানের পাশাপাশি 'ফেন্টি বিউটি' (Fenty Beauty) নামক কসমেটিকস ব্র্যান্ডের সাফল্যের কারণে তিনি বর্তমানে বিশ্বের অন্যতম ধনী নারী সংগীতশিল্পী। নিজের কণ্ঠশৈলী এবং রাজকীয় লাইফস্টাইলের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে তিনি এক তুমুল জনপ্রিয় নাম।
বিশ্বখ্যাত পপ গায়িকা রিয়ানার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৬,৪০০ কোটি টাকারও বেশি। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম ধনী নারী সংগীতশিল্পী।

রিয়ানার গ্যারেজে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। তবে তার কালেকশনের সবচেয়ে দামি ও আকর্ষণীয় গাড়িটি হলো মার্সিডিজ এসএলআর ম্যাকলারে যার বাজার মূল্য প্রায় ১.২ মিলিয়ন ডলার (১২ লাখ ডলার) বা প্রায় ১৪ কোটি টাকা।
গড়ে তার বার্ষিক আয় ৪০ থেকে ৭০ মিলিয়ন ডলার। সেই হিসাবে তার মাসিক আয় আনুমানিক ৩.৩ থেকে ৫.৮ মিলিয়ন ডলার (প্রায় ৩৯ থেকে ৬৮ কোটি টাকা)। আয়ের সিংহভাগ আসে তার নিজস্ব ব্র্যান্ড 'ফেন্টি বিউটি' এবং 'স্যাভেজ এক্স ফেন্টি' থেকে।
ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল এলাকায় বেভারলি হিলসে রিয়ানার একটি রাজকীয় ম্যানশন যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৬২ কোটি টাকা।রিয়ানা সাধারণত কোনো বেসরকারি অনুষ্ঠান বা কনসার্টে পারফর্ম করতে ১.৫ থেকে ৮ মিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে থাকেন। ২০২৪ সালে ভারতের আম্বানিদের প্রাক-বিয়ে অনুষ্ঠানে গাইতে তিনি প্রায় ৮ মিলিয়ন ডলার নিয়েছিলেন)।অন্যদিকে, ডিওর এবং স্যামসাংয়ের মতো বৈশ্বিক ব্র্যান্ডের বিজ্ঞাপন ও চুক্তি থেকে তিনি বছরে ৫ থেকে ৮ মিলিয়ন ডলার (৫৮ থেকে ৯৪ কোটি টাকা) আয় করেন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








