২৬ মিলিয়ন ডলার অনুদান দিলেন টেইলর ও ট্র্যাভিস

ছবিঃ সংগৃহীত
বিয়ের জোর গুঞ্জনের মাঝেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি। তাদের এক প্রতিনিধি জানিয়েছেন, এই সপ্তাহে দেশের অন্তত ২০টি স্থানীয় ও জাতীয় সংস্থায় এই বিপুল অর্থ সাহায্য পাঠানো হয়েছে।
তবে অফিশিয়াল ঘোষণায় বিয়ের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহের বিয়ের উদযাপনকে রাঙিয়ে তুলতেই এই মহান উদ্যোগ। কোন সংস্থা কত টাকা পেয়েছে তা সুনির্দিষ্টভাবে জানানো না হলেও, নিউ ইয়র্কের ফুড ব্যাংক, চিলড্রেনস মার্সি হসপিটাল এবং ডলি পার্টনের ইমাজিনেশন লাইব্রেরির মতো ২০টি প্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে। এই অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য পুষ্টিকর খাবার ও শিশুদের সহায়তায় কাজ করা হবে।
টেইলর সুইফট দীর্ঘদিন ধরেই তার রেকর্ড গড়া ‘ইরাস ট্যুর’সহ বিভিন্ন সময়ে ফুড ব্যাংক, শিশু হাসপাতাল ও দুর্যোগ কবলিতদের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও বিভিন্ন সূত্র বলছে, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এই সপ্তাহান্তেই তাদের জমকালো বিয়ের আসর বসতে যাচ্ছে, যার অংশ হিসেবে বৃহস্পতিবার রিহার্সাল ডিনার ও শুক্রবার মূল অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






