বাংলাদেশ-ভারত সীমান্তের বর্ডারে পাহারা দেওয়ার সময় বজ্রপাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ান নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩জুন) দিবাগত রাতে

মুর্শিদাবাদের জঙ্গিপুর সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত বিনীত কুমার দুবে (৪৬) উত্তর প্রদেশের কনৌজ জেলার বাসিন্দা। তিনি বিএসএফ-এর ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল এবং বাবুরা ঘাট বর্ডার আউটপোস্টে (বিওপি) কর্মরত ছিলেন।

বিএসএফ সূত্র অনুযায়ী, মঙ্গলবার রাতে দুবে আন্তর্জাতিক সীমান্তের কাছে মিঠিপুর এলাকায় মোতায়েন ছিলেন, যখন জেলাটিতে প্রবল বৃষ্টি, তীব্র বাতাস এবং ঘন ঘন বজ্রপাত হতে থাকে।

তিনি খোলা আকাশের নিচে জিরো লাইনের কাছে নজরদারি করছিলেন, এমন সময় বজ্রপাতে আহত হন এবং মাটিতে পরে যান। এসময় তার সঙ্গে থাকা বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মিঠাপুরের ক্যাম্পে নিয়ে আসেন। পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার (২৩জুন) ভারতের মুর্শিদাবাদ ধুলিয়ানের কাছে নৌকাযোগে গঙ্গা নদী পার হওয়ার সময় বজ্রপাতে চারজন নিহত এবং আরও ১৫ জন আহত হন।

সুত্র: টেলিগ্রাফ

প্রাইমটিভি/এমআর