ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প

ছবিঃ সংগৃহীত
সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তর উপকূলে আঘাত হানা সর্বশেষ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। নতুন এ কম্পনে স্থানীয়দের মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
এখন পর্যন্ত এ ভূমিকম্পে নতুন কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কারাকাস ও মারাকাইসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
এর আগে চলতি সপ্তাহে ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণে কাজ করছে দেশটির কর্তৃপক্ষ।
আফটারশকের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







