ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির বিদায় অনুষ্ঠানের ফাঁকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর জেনারেল আমির হাতামি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত, তারা কোনোভাবেই নিজেদের অপরাধ থেকে রেহাই পাবে না।

জেনারেল হাতামি বলেন, প্রয়াত নেতা ইরানকে মর্যাদা, স্বাধীনতা ও জাতীয় গৌরবের পথে পরিচালিত করেছেন। তিনি আরও জানান, নতুন নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা হোসেইনি খামেনেইর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী একই আদর্শ ও দৃঢ় সংকল্প নিয়ে দায়িত্ব পালন করে যাবে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ইরানি জাতি কখনো ক্ষমা করবে না। শেষ পর্যন্ত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সুত্রঃ মেহের নিউজ

প্রাইমটিভি/এনজি