রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চ এই রুল দেন।

আদালত জানতে চেয়েছেন, 'ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬' এর আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। মূলত ফুটপাত ও রাস্তা পথচারী এবং যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রাখার আইনি বাধ্যবাধকতা থেকেই আদালত এই রুল জারি করেন।

প্রাইমটিভি/বিএম