আ.লীগ নিষিদ্ধের বিষয়ে আদালতের সিদ্ধান্তই মানবে সরকার: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা ঠিক করবে আদালত। সেখান থেকে যে রায় আসবে সরকার তাই মেনে নিবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে পিআইডির সম্মেলন কেন্দ্রে করা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বর্তমানে প্রধানমন্ত্রীরচিনে সফর করছেন কিন্তু সেখান বিস্তারিত এখন কিছু পাওয়া যায় নি। তবে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সব মিলিয়ে সফল হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
জাহেদ উর রহমান বলেন, যদিও ঘোষনা আসে নি তারপর আলোচনা থেকে যতটুকু বোঝা গেছে তাতে অচিরেই মালয়েশিয়ার শ্রম বাজার খুলবে। এতে দুই দেশের মধ্যে মুক্তবাজার অর্থনীতি এবং দ্বিপাক্ষিক নানা বিষয় আরো বেশি গুরুত্ব পাবে।
নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গে এক প্রশ্কানের জবাবে তথ্য উপদেষ্টা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানুষের সামনে দাঁড়ানোর নৈতিক কোন সাহস নেই। দেশের বিভিন্ন জায়গায় নাশকতা আর বিশৃঙ্খলা এড়াতে ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ডা. জাহেদ বলেন, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ তো তাদের কর্মসুচীতে সরকার বাধা দিবে এটাই স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক দলগুলোর সেখানে কিছু করার নেই। দলগুলো যেটা করছে সেটা সিম্বলিক।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




