ওসমান হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

হাদি হত্যার বিচার দাবিতে পাগলা মসজিদে চিঠি । ছবিঃ সংগৃহতি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি বিভিন্ন মনোবাসনা লেখা অসংখ্য চিরকুট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নাম-পরিচয়হীন একটি চিরকুটে লেখা ছিল, ‘হাদি হত্যার বিচার চাই।’
শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্সগুলো থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। পরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে প্রশাসনের তত্ত্বাবধানে টাকাগুলো গণনার কাজ শুরু হয়।
দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে সেখান থেকে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা উদ্ধার করা হয়। সেই সময়ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







