বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরের সঙ্গে বাংলাদেশ যুক্ত হতে পারলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সহজ, দ্রুত ব্যয়-সাশ্রয়ী হবে।

শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, "আমাদের সামনে সবচেয়ে সম্ভাবনাময় পথ হলো বাংলাদেশে অধিক হারে চীনা বিনিয়োগ আনা। এর মাধ্যমে উৎপাদন, কর্মসংস্থান রপ্তানি সব ক্ষেত্রেই নতুন সুযোগ সৃষ্টি হবে।"

শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কমিটি গঠনে কোনো রাজনৈতিক বিবেচনা করা হয়নি। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে এবং নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠলে সামাজিক চুক্তি আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত সমতা, বৈষম্যহীনতা, জীবন ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিকদের মৌলিক অধিকার বাস্তবায়নে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি নবীন আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহত করা এবং জনগণের অধিকার রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রাইমটিভি/এমআর