কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুত্রবধূকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের হারুন মাতবরপাড়া এলাকায় ঘটনা ঘটে।

নিহত আবু তাহের (৬৫) ওই এলাকার মৃত আবদু ছত্তরের ছেলে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, একই এলাকার নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ শিফাত দীর্ঘদিন ধরে আবু তাহেরের ছেলের স্ত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত কুপ্রস্তাব দিয়ে আসছিল। নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ উত্তেজনা চলছিল।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে শিফাতসহ কয়েকজন যুবক আবু তাহেরের বাড়ির সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ এবং অশালীন আচরণ শুরু করে। বিষয়টির প্রতিবাদ জানাতে আবু তাহের ঘর থেকে বের হলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।"

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রাইমটিভি/এমআর