বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেছেন।

রোববার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালে দুই দেশের প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সেনাপ্রধানের একাধিক বৈঠকের পরিকল্পনা রয়েছে।

বৈঠকগুলোতে বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

এই সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

প্রাইমটিভি/এনজি