গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান VEON-এর চেয়ারম্যান অগি ফাবেলা (Augie Fabela)।

আজ সোমবার (২৯ জুন, ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদে ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, VEON-এর বোর্ড সদস্য মিশেল সোয়েটিং (Michiel Soeting) এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জোহান হেনড্রিক মার্টিনাস বাস (Johan Hendrik Martinus BUS)।

প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়া যায়। একই সঙ্গে ৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি এবং ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

প্রাইমটিভি/এমএইচ