ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা

ছবিঃ সংগৃহীত
রাজধানীজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৫৪৯টি যানবাহন ডাম্পিং এবং ২৮৫টি যান রেকার করা হয়েছে।
রোববার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানের তথ্য জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
তথ্য অনুযায়ী, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪৮৮টি মামলা করা হয়েছে। এরপর রয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪৩টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৪৮টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২৭৯টি, ট্রাফিক-গুলশান বিভাগে ২৬০টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৯০টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১২১টি মামলা।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সবচেয়ে বেশি মামলা হয়েছে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




