খাগড়াছড়িতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

৮ ফুট লম্বা অজগর উদ্ধার । ছবিঃ সংগৃহীত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি আট ফুট লম্বা বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় সাপটি ধরা পড়ে। স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের জমির পানি নামার একটি নালায় পাতা মাছ ধরার জালে ভুলবশত আটকা পড়েছিল অজগরটি।
জালে বিশাল আকৃতির সাপ আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবেশবাদী সংগঠন ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স-এর সংগঠক হৃদয় বড়ুয়া। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি জাল থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এরপরে উপস্থিত সবার সামনে অজগরটিকে মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
মেরুং রেঞ্জের উপ-বন সংরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার করা বার্মিজ প্রজাতির অজগরটি প্রায় আট ফুট লম্বা এবং এর ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। বর্তমানে সাপটি বন বিভাগের নিবিড় হেফাজতে রাখা হয়েছে। প্রাকৃতিক আবাসস্থল নিশ্চিত করতে দ্রুতই এটিকে নিরাপদ ও সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




