৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেপ্তার

আর্জেন্টিনা সমর্থক গ্রেপ্তার (ছবিঃ সংগৃহীত)
বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মো. রাসেল হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আঁখি (৩২) নামে এক নারীকে অভিযুক্ত করা হলেও তিনি পলাতক রয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে দক্ষিণ পলাশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রাসেল হাওলাদারের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাউনিয়া থানার ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার বেচাকেনার সঙ্গে আঁখি নামে ওই নারীরও সম্পৃক্ততা রয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় তিনি পালিয়ে যান।
গ্রেপ্তার হওয়া রাসেল হাওলাদার এবং পলাতক আঁখির বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





