জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা, দেখে নিন এক নজরে

ব্রাজিলের একাদশ । প্রাইম টিভি
বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় হিউস্টনে শুরু হবে শেষ ৩২-এর এই লড়াই। জয়ী দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট।
এই ম্যাচেও ব্রাজিলের শুরুর একাদশে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে বেঞ্চে রাখা হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানোর পরিকল্পনা করেছেন।
অন্যদিকে হ্যামস্ট্রিং চোটের কারণে স্কোয়াডেই নেই বার্সেলোনা তারকা রাফিনিয়া। গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে তিনি। তবে দলের সঙ্গেই রয়েছেন রাফিনিয়া এবং দ্রুত মাঠে ফেরার আশাবাদ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাফিনিয়া লিখেছেন, যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। সতীর্থদের পাশে থেকে দলের লক্ষ্য পূরণ এবং ব্রাজিলের জার্সির মর্যাদা রক্ষা করাই তার লক্ষ্য বলেও জানান এই উইঙ্গার।
জাপানের বিপক্ষে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও তরুণ ফরোয়ার্ড রায়ানের ওপর আস্থা রেখেছেন আনচেলত্তি।
গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করলেও হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। এবার জাপানকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেওয়াই সেলেসাওদের লক্ষ্য।
ব্রাজিলের একাদশ: অ্যালিসন, দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
জাপানের একাদশ: সুজুকি, তোমিয়াসু, তানিগুচি, ইতো, দোয়ান, সানো, কামাদা, নাকামুরা, মায়েদা, ইতো, উয়েদা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





