জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, “জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। জুলাইয়ের ইতিহাস চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে অঙ্গীকার করেছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছেন। সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে বিভক্তি সৃষ্টি করেছে বলেও দাবি করেন তিনি। কারণে কেন্দ্রীয়ভাবে ঘোষিত জুলাইভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর সক্রিয় জোরালো ভূমিকা রাখবে বলে জানান সেলিম উদ্দিন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের ঘোষিত- ৩৬ দিনব্যাপী কর্মসূচিঃ

১–১০ জুলাই : গ্রাফিতি অঙ্কন

১১–১৬ জুলাই : শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ মতবিনিময় সভা

১৭–৩০ জুলাই : শাহাদাতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা চিত্র প্রদর্শনী

২৪ জুলাই : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

৩১ জুলাই : মসজিদে মসজিদে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

১–৪ আগস্ট : ওলামা, শ্রমিক মহিলা সমাবেশ

৫ আগস্ট : জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় গণমিছিল।

প্রাইমটিভি/এমআর